প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিশেষ চিকিৎসাসেবা চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।
রবিবার (৪ অক্টোবর) উপাচার্যের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার এবং ঢামেক হাসপাতালের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও উন্নত ও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মান ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের সহায়তা নেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
সাক্ষাৎকালে ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক ডা. শায়লা ফেরদৌস আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক সজীব উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন