প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ০৫:৫৬ এম || প্রকাশের তারিখঃ ২৫শে অক্টোবর, ২০২৬ইং; ০৬:০৭ পি.এম
বাকৃবির বেগম খালেদা জিয়া হলের একটি লিফট চালু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের একটি লিফট চালু হয়েছে। এতে ১০ তলাবিশিষ্ট হলটির আবাসিক ছাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমেছে।
রবিবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে গত ২৮ সেপ্টেম্বর থেকে হলের প্রথম লিফটটি চালু করা হয়েছে। বর্তমানে এটি সচল রয়েছে এবং ছাত্রীরা নিয়মিত ব্যবহার করছেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় লিফট স্থাপনের কাজও প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে সমন্বয় করে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা রয়েছে। কাজ সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"