প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উখিয়া ১নং কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং টেকনাফ ক্যাম্প ২৬ এর মোচনি ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— জি৩ রাইফেল ২টি, দেশীয় একনলা বন্দুক (বড়) ১টি, দেশীয় একনলা বন্দুক (ছোট) ১টি, গুলি ৪২ রাউন্ড, টেজার ৩টি, ওয়াকিটকি সেট ৬টি, ম্যাগাজিন ১টি, বিস্ফোরক দ্রব্য ৪ কেজি, জর্দার কৌটা ২৫টি, লাল স্কচটেপ ২৫টি, ইজিবাইক ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, বাটন মোবাইল ১টি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে ইজিবাইকে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যগণ ইজিবাইকটিকে থামার সংকেত দেন। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে মেটাল ডিটেক্টরের সাহায্যে সন্দেহভাজন ইজিবাইকে বহন করা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হন।
পরবর্তীতে, অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ উক্ত ৩ ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন