প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেন্দুয়ায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের ইটখলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব রায়হান (৪২), উপজেলা ছাত্রলীগের সদস্য শামসুল হক রবিন (২৭), সান্দিকোনা ইউনিয়ন ছাত্রলীগের নেতা বিপ্লব হাসান (২৭), বাবু মিয়া (২৯) এবং মাহমুদুল হাসান (২০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ইটখলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন