প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে বন্দুকযুদ্ধের পর, পুরো পশ্চিম তীরে অবরোধ জারির নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ শুক্রবার সকালে প্রদান করা হয়।
এর পূর্বে, ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা দুজন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, ওই বন্দুকধারীরা একটি রিজার্ভ ব্যাটালিয়নের ওপর হামলা চালিয়েছিল।
নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, হেবরন অবিলম্বে বন্ধ করে দিয়ে পুরো পশ্চিম তীরে অবরোধের প্রস্তুতি নিতে হবে। ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা, জমিতে প্রবেশে বাধা, জলপাই ও কৃষি সরঞ্জাম লুট এবং গাছ কেটে ফেলা বা পুড়িয়ে দেওয়ার ঘটনাও বেড়েছে।
পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন