প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন পরিচালনার জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দলের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
ডায়াস্পোরা উপকমিটির নেতৃত্বে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান করা হয়েছে। মনিরা শারমিনকে উপপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, এনসিপির ডায়াস্পোরা উপকমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত এবং তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনের মাধ্যমে দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করার পাশাপাশি, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রমকে সুসংহত করার উদ্দেশ্যে ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন