প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চারজন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করেছে। মঙ্গলবার, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই বদলির কার্যক্রম সম্পন্ন হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক পল্লবী জোনে স্থানান্তর করা হয়েছে। ট্রাফিক পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছিন তিসাকে ট্রাফিক বাড্ডা জোনে বদলি করা হয়েছে। রমনার সৌমিক হাসানকে ট্রাফিক গুলশানে জোনে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল খান মাহমুদ হাসানকে ট্রাফিক মহাখালী জোনে বদলি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন