প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে সেঞ্চুরির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভারত সফরের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ তিনটি সেঞ্চুরির সাহায্যে ৪০৫ রান সংগ্রহ করে, যা তাদের ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা ৩৮৯ রান করেছিল।
গুয়াহাটিতে ৪০৬ রান টার্গেট তাড়া করতে নেমে ভারত পাল্টা জবাব দিতে শুরু করেছে। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন। এই জুটির মধ্যে দুজনেই সেঞ্চুরি অর্জন করেন।
রোহিত শর্মা ৭৫ বলে ১০টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফিরে গেলেও অধিনায়ক শুভমান গিল ডাবল সেঞ্চুরির পথে রয়েছেন। তিনি ৬২ বলে তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন।
ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ চারটি সেঞ্চুরি হওয়ার ঘটনা রয়েছে। প্রথমবার ১৯৯৮ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচে চারটি সেঞ্চুরি হয়েছিল। পাকিস্তানের ইজাজ আহমেদ, মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেন।
দীর্ঘ সময় পর ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচে আবারও চারটি সেঞ্চুরি হয়। ওই ম্যাচে শেন ওয়াটসন, জর্জ বেইলি এবং ভারতের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি সেঞ্চুরি করেন।
২০২৩ সালে হায়দরাবাদে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপ ম্যাচে আবারও এক ম্যাচে চারটি সেঞ্চুরি হয়েছিল। শ্রীলংকার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিন অঙ্কের ঘরে পৌঁছান।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সেই পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হলো। উইন্ডিজের হয়ে তিনটি সেঞ্চুরি হাঁকান জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জাঙ্গু। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান করে উইন্ডিজ।
শুভমান গিল ৬২ বলে সেঞ্চুরি করার পর রোহিত শর্মা ৭২ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। তাদের এই সেঞ্চুরির ফলে ওয়ানডেতে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচটি সেঞ্চুরির ইতিহাসের পাতায় নাম লেখায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন