প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই বিষয়ে জানালেন।
শেহবাজ শরিফ লিখেছেন, চুক্তির পরবর্তী ধাপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি আরও বলেন, ‘যুদ্ধ অবসানে চুক্তির এতটা কাছাকাছি, আগে কখনও ছিল না।’
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরের এতটা কাছাকাছি আগে কখনও ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘চুক্তিটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের অনুমানভিত্তিক নিউজ করা থেকে বিরত থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি অংশ হিসেবে যথাসময়ে সব তথ্য জনগণের সঙ্গে ভাগাভাগি করা হবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছিলেন।
চলমান তীব্র মধ্যস্ততায় পাকিস্তানের ভূমিকা নিতে বলেছিল, ট্রাম্পের কথায়, ‘সেটা অসম্মানজনক। তাদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কাজ করার কোনো সুযোগ নেই।’
তিনি স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) সকালে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে পোস্ট করেন। তিনি বলেন, সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে প্রকাশিত শর্তগুলো ‘ভুয়া খবর’ এবং লিখিতভাবে যেসব শর্তে দুই পক্ষ সম্মত হয়েছে, তার সঙ্গে এর ‘কোনো সম্পর্ক নেই’।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরের বিরুদ্ধে টানা দুই দিন ধরে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করার কথা জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন