প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলেও, দুটি অঙ্গরাজ্য—মিসিসিপি এবং আলাস্কায় সিনেট পদের চূড়ান্ত ফলাফল নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভোট গণনা এখনও শেষ না হওয়ার কারণে মিসিসিপি এবং দূরবর্তী আলাস্কায় চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
ডিপলি কনজারভেটিভ বা রক্ষণশীল হিসেবে পরিচিত মিসিসিপিতে ভোট ব্যবধান অত্যন্ত কম হওয়া এবং জটিল নির্বাচন ব্যবস্থার কারণে এই বিলম্ব ঘটছে।
মিসিসিপির হাড্ডাহাড্ডি লড়াই
মিসিসিপিতে রিপাবলিকান পার্টির বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথের বিরুদ্ধে লড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলম। ১৯৮২ সালের পর রাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেটে জয় পাননি। তবে এবারের নির্বাচনে ৯৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র কয়েক ডজন ভোটের! এই হাড্ডাহাড্ডি ও রুদ্ধশ্বাস প্রতিযোগিতার কারণে নির্বাচন বিশেষজ্ঞরা ফলাফল ঘোষণা থেকে বিরত রয়েছেন।
আলাস্কার জটিল ভোট পদ্ধতি
অন্যদিকে, আলাস্কা অঙ্গরাজ্যের ভৌগোলিক অবস্থান এবং এর জটিল ভোটগ্রহণ ব্যবস্থার কারণে ফলাফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে। রাজ্যটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে বেশ দেরিতে। এছাড়া আলাস্কার 'র্যাংকড-চয়েস ভোটিং' (Ranked-choice voting) পদ্ধতির কারণে একাধিক ধাপে ভোট পুনর্বিন্যাস ও গণনা করতে হয়, যা চূড়ান্ত ফলাফল ঘোষণাকে দীর্ঘায়িত করছে।
বিশ্লেষকদের মতে, সামগ্রিক নির্বাচনে ডেমোক্র্যাটরা বড় ধরনের সাফল্য পেলেও মিসিসিপি ও আলাস্কার এই ঝুলন্ত আসনগুলোর দিকে এখন গোটা দেশের নজর তাকিয়ে রয়েছে। সোর্স: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন