প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যখন মানুষ মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তখন তার মনে একটি আশা থাকে—আল্লাহ তাঁর আকুতি শুনবেন, তাঁর প্রয়োজন পূরণ করবেন এবং তাঁর দোয়া কবুল করবেন। তবে, দোয়ার সৌন্দর্য এবং কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর সুন্দর নাম ও মহান গুণাবলির মাধ্যমে তাঁর কাছে প্রার্থনা করা।
একবার মহানবী (সা.) এক ব্যক্তিকে আল্লাহর কাছে এমন একটি দোয়া করতে শুনলেন, যেখানে তিনি আল্লাহর একত্ব ও অমুখাপেক্ষিতার সাক্ষ্য দিয়ে তাঁর কাছে প্রার্থনা করছিলেন। মহানবী (সা.) তখন জানালেন, ওই ব্যক্তি আল্লাহর এমন মহান নামের মাধ্যমে প্রার্থনা করেছেন, যে নামে তাঁকে ডাকা হলে আল্লাহ সাড়া দেন এবং তাঁর কাছে চাওয়া হলে তিনি দান করেন। দোয়াটি হলো,
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, আল-আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে, নিশ্চয়ই আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী। আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আর আপনার সমতুল্য কেউই নেই। (আবু দাউদ, হাদিস : ১৪৯৩; তিরমিজি, হাদিস : ৩৪৭৫)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন