প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুর্কি সরকার আনুষ্ঠানিকভাবে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ (মেক্কা ডিফেন্স অ্যালায়েন্স) চুক্তিটি অনুমোদনের জন্য দেশের পার্লামেন্টে উপস্থাপন করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আল অ্যারাবিয়ার একজন প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।
যদি পার্লামেন্টে এটি পাস হয়, তবে সউদী আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির শর্তাবলী বাস্তবায়নের জন্য একটি নতুন পথ উন্মুক্ত হবে।
‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত এই ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সউদী আরব, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে একটি শক্তিশালী সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা হবে।
এই পদক্ষেপটি আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। সউদী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সউদী আরবকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে পবিত্র মক্কা ও মদিনা নগরীকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা অন্তর্ভুক্ত ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন