প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন আয়ারল্যান্ডের দৌড়বিদ কিয়ারা ম্যাগিয়ান। দীর্ঘ সময় ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার পর রোববার (১ নভেম্বর) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং দুইবারের অলিম্পিয়ান এই অ্যাথলেটের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ম্যাগিয়ান ২০২৫ সালের জুলাইয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছিলেন। তার শরীরে চতুর্থ পর্যায়ের অন্ত্রের ক্যান্সার ধরা পড়েছিল। রোববার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় পরিবারের সদস্য ও প্রিয়জনদের উপস্থিতিতে তিনি মারা যান।
ম্যাগিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য ২০২৪ সালে ঘটে। রোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার দৌড়ে তিনি সোনা জেতেন। এর পূর্বে, ২০১৬ রিও ও ২০২০ টোকিও অলিম্পিকে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন এই অ্যাথলেট। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ২০১৬ সালে তিনি ব্রোঞ্জ এবং ২০২২ সালে রুপা জেতেন। ২০২২ কমনওয়েলথ গেমসে রুপা জয়ের কৃতিত্বও তার ছিল।
২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেয়ার কথা থাকলেও প্রতিযোগিতা শুরুর আগের দিন চোটের কারণে তাকে সরে দাঁড়াতে হয়। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন