প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের পরাজয়ের পর, বাংলাদেশের কোচ থমাস ডুলি একাদশে চারটি পরিবর্তন করেছেন। বাদ পড়েছেন তপু ও সোহেল রানা। নতুন খেলোয়াড় হিসেবে দলে যুক্ত হয়েছেন জিদান, জামাল, শুকি ও মোরসালিন।
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারের পর, সিঙ্গাপুরের বিরুদ্ধে ফিফা আসিয়ান কাপের ম্যাচে মূল একাদশে চারটি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মিডফিল্ডার সোহেল রানা এবং ডিফেন্ডার শাকিল আহাদ তপু মূল একাদশ থেকে বাদ পড়েছেন।
মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের তিন গোলের ক্ষেত্রে তপুর ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছিল। সোহেল রানার পারফরম্যান্স নিয়েও কোচ ডুলির অসন্তোষ প্রকাশ পেয়েছিল।
দলীয় ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর দেওয়া তথ্য অনুযায়ী, তপুর জায়গায় রক্ষণে সুযোগ পেয়েছেন জিদান আলেকজান্ডার ইউসুফ। সোহেল রানার পরিবর্তে একাদশে ফিরেছেন জামাল ভূঁইয়া।
এছাড়া, ফারহান আলী ওয়াহিদের জায়গায় খেলছেন শুকি ইতোফুসা এবং ফাহামেদুল ইসলামের পরিবর্তে একাদশে এসেছেন শেখ মোরসালিন।
অর্থাৎ, মালয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন চারজন: তপু, সোহেল, ফারহান ও ফাহামেদুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন