প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন যে, নিহত সেনারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন না করতে পারে।
শনিবার, মার্কিন সংবাদমাধ্যম দ্য পোস্ট-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একই সঙ্গে তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার পক্ষে তার দৃঢ় অবস্থানও জানিয়েছেন। গত শুক্রবার জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন, এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এর জবাবে, শনিবার ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।
প্রতিশোধমূলক হামলা শুরুর প্রায় এক ঘণ্টা পরে দ্য পোস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি সতর্ক করেছেন যে, এখনই তেহরানকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ফোনালাপে ট্রাম্প নিহত সেনাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন, তবে এ অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও অভিহিত করেন। ট্রাম্পের ভাষায়, ‘তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কারণ তারা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না।’
নিহত দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। তিনি উল্লেখ করেন যে, এমন পরিস্থিতিতে তিনি সবসময় নিহতদের স্বজনদের পাশে দাঁড়ান এবং এবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন