প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর খান তৃতীয়বার মা হতে চলেছেন—সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার পর থেকেই এ ব্যাপারে আলোচনা শুরু হয়। তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন।
সমপ্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারিনা একটি গাড়ির দিকে তার দলের সদস্যদের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। এ সময় দলের এক সদস্য সামনে ছাতা ধরার কারণে অভিনেত্রীর শরীরের কিছু অংশ স্পষ্টভাবে দেখা যায়নি।
নেটাগরিকদের এ ভিডিও দেখে একজনের দাবি, কারিনার পেট কিছুটা স্ফীত দেখা যাচ্ছে। এই থেকে শুরু হয় তৃতীয়বার মা হওয়ার গুজব।
কিন্তু কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই খবরের কোনো সত্যতা নেই। ওই সূত্রের মতে, কারিনা অন্তঃসত্ত্বা নন এবং এই পুরো বিষয়টি একটি গুজব।
কারিনা ও সাইফ আলী খানের দুটি ছেলে রয়েছে—তৈমুর ও জেহ। সম্প্রতি তারা চারজন একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। ১৬ আগস্ট সাইফের জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর পর তার কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন কারিনা।
এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কারিনা আলোচনা করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন যে, সাইফের বয়সের সাথে সাথে একটি করে সন্তান হয়েছে। তাই তিনি ৬০ সালের কাছাকাছি সময়ে সাইফকে আর বাবা হতে দেবেন না বলেও জানান মজা করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন