প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তফসিল ঘোষণা না হলেও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগাম সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। হাট-বাজার, গ্রাম-গঞ্জ এবং পাড়া-মহল্লায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর চর্চা। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মশিউর রহমানের নাম।
অ্যাডভোকেট মশিউর রহমান, যিনি উপজেলার রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় আছেন, ইতোমধ্যে জনসেবায় তার মেধা ও অভিজ্ঞতা প্রমাণ করেছেন। তিনি পূর্বে ১নং গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। এছাড়াও, তিনি স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন।
অ্যাডভোকেট মশিউর রহমানের সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উপজেলার সাধারণ মানুষ এবং তার কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমর্থকরা ইতোমধ্যে তার পক্ষে মাঠে নেমেছেন এবং বিভিন্ন স্তরে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন।
স্থানীয়দের মতে, কুলিয়ারচরকে একটি আধুনিক ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে অভিজ্ঞ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার বিকল্প নেই।
মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেট মশিউর রহমান বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন তারা।
কুলিয়ারচরের সার্বিক উন্নয়ন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে তার কর্মী-সমর্থকরা সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা এবং সার্বিক সমর্থন কামনা করছেন।
দীর্ঘ রাজনৈতিক ও জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কুলিয়ারচরের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করে যেতে চান প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন