প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল চারটায় দরগাহপুর বাজারে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ জুলফিকার হায়দার। আশাশুনি থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিট ইনচার্জ এসআই ফিরোজ আলম, সহ ইনচার্জ আব্দুস সালাম, দরগাহপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শেখ তারিকুল বাশার, এবং সাধারণ সম্পাদক জিএম হাফিজুর রহমান।
বক্তারা যুব সমাজের মধ্যে মাদক এবং জুয়ার ক্ষতিকর প্রভাব এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিট ইনচার্জ দরগাহপুর ইউনিয়নে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে আহবান জানান।
এ অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন