প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
থাইল্যান্ড নতুন নিয়ম চালু করছে ভিসা আবেদনের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা (ডিটিভি) ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।
নতুন নিয়মটি কার্যকর হবে আগামীকাল সোমবার (৩১ আগস্ট) থেকে।
ঢাকাস্থ থাই দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ৩১ আগস্ট থেকে পাঁচ বছরের মেয়াদি থাইল্যান্ডের ডিটিভি ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। এই সার্টিফিকেটটি মূল ভাষা এবং ইংরেজিতে অনুবাদ উভয় কপি হিসেবে জমা দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে জমা দিতে হবে- ১. যে দেশ থেকে ভিসার আবেদন করা হচ্ছে, সেই দেশের স্থায়ী বসবাসের প্রমাণপত্র। ২. আবেদনকারীর নিজ দেশের অথবা স্থায়ী বসবাসের দেশের ইস্যু করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই-এমন সরকারি নথি। এই নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজি অনুবাদসহ জমা দিতে হবে।
ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীদের পরামর্শ দিয়েছে যে, ভিসার আবেদন জমা দেওয়ার আগে সম্পূর্ণ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা যাচাই করা উচিত।
ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য থাইল্যান্ডের সরকারি ই-ভিসা পোর্টাল ব্যবহার করতে বলা হয়েছে।
ডিটিভি ভিসা একটি মাল্টিপল এন্ট্রি ভিসা, যা থাইল্যান্ডের বিভিন্ন ক্যাটাগরির মানুষের জন্য দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রদান করা হয়।
ভিসা ফি দেওয়ার আগে ডিটিভির আবেদনের জন্য রয়্যাল থাই দূতাবাসের অনুমোদন প্রয়োজন। এই ভিসার মাধ্যমে কাজের উদ্দেশ্যে, মুয়ে থাই কোর্স, থাই রান্নার ক্লাস, ক্রীড়া প্রশিক্ষণ, গুরুতর এবং নিবিচ্ছিন্ন চিকিৎসা, সেমিনার এবং সংগীত উৎসবে যোগ দেওয়ার জন্য আবেদন করা যায়। ডিটিভি ভিসা হোল্ডারের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীল সন্তান (বয়স ২০ বছরের কম) এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ডিটিভি ভিসা প্রতি হোল্ডারকে প্রতি প্রবেশে ১৮০ দিনের জন্য থাইল্যান্ডে থাকার অনুমতি দেয়।
হোল্ডার প্রতিটি এন্ট্রির জন্য একবারের জন্য থাকার সময়কাল বাড়াতে পারবেন, তবে তা ১৮০ দিনের বেশি হবে না (সর্বাধিক অবস্থান ১৮০ দিন + প্রতি এন্ট্রি ১৮০ দিন)। ভিসা বৈধ থাকা পর্যন্ত হোল্ডার যতবার প্রয়োজন ততবার থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন