প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জীবনের সফলতা অর্জনের পথে মানুষের জন্য অন্যতম প্রধান বাধা হলো অলসতা, কর্মহীনতা এবং উদ্যমের অভাব। অনেক সময়, মানুষের মধ্যে সামর্থ্য থাকলেও তারা কাজ শুরু করতে পারে না, ভালো কাজ করার ইচ্ছা থাকলেও অলসতা তাদের পিছিয়ে দেয়।
একজন মুমিনের জীবন অবশ্যই হওয়া উচিত কর্মঠ, দায়িত্বশীল এবং আল্লাহর প্রতি আনুগত্যে সক্রিয়। এ কারণে রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে অলসতা, অক্ষমতা, ভীরুতা, বার্ধক্যের দুর্বলতা এবং কবরের আজাবসহ বিভিন্ন অনিষ্ট থেকে রক্ষা পেতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়া হলো,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-‘আজজি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-হারামি, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল-মাহইয়া ওয়াল-মামাতি, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আজাবিল-কবর।
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও বার্ধক্যজনিত দুর্বলতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে।’
হাদিস : আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৬৩৬৯, সহিহ মুসলিম, হাদিস : ২৭০৬)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন