প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পল্লবী এলাকার আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনে শুনানি আজ বুধবার (৩ জুন) অনুষ্ঠিত হবে।
ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানিটির আয়োজন করা হবে।
এই মামলার সংশ্লিষ্ট আদালতের বেঞ্চের সহকারী পঙ্কজ পিটার গমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষীগণের মধ্যে রয়েছেন—রামিসার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা, মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, দ্বিতীয় তলার বাসিন্দা শেখ আবু সামা, ফুপা মনিরুজ্জামান শাহীন, কনস্টেবল রোমা আক্তার, কনস্টেবল শরীফ মিয়া, এসআই ইকবাল হোসেন, চিকিৎসক নাসাদ জাবিন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ, এসআই রাশেদুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. অহিদুজ্জামান।
সোমবার একই আদালত মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি বি ব্লকের ফ্ল্যাট থেকে পুলিশ রামিসার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ওই দিনই পল্লবী থানায় সোহেল ও স্বপ্নাকে আসামি করে একটি মামলা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন