প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না, এমন আশ্বাস দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি উল্লেখ করেছেন, ট্রাম্প ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন করবেন এবং এরপর প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ নিবদ্ধ করবে।
ফোর্ট ওয়ার্থ, টেক্সাসে ফক্স নিউজের আয়োজিত একটি টাউন হল অনুষ্ঠানে ভ্যান্স এসব মন্তব্য করেন। এক রিপাবলিকান ভোটার প্রশ্ন তুলেছিলেন, ট্রাম্প প্রশাসন বিদেশে ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধের প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে কি না, তখন তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন।
ভ্যান্স বলেন, “মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশার বিষয়টি আমি বুঝতে পারি।”
এসময় তিনি ইরাক যুদ্ধে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। তিনি আরও বলেন, “আমরা গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে জড়িয়ে আছি। যুক্তরাষ্ট্র গত ৪৭ বছর ধরেই ইরানের সঙ্গে মোকাবিলা করছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।”
ভ্যান্সের মতে, দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার অর্থ এই নয় যে সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করতে হবে। তিনি মনে করেন, বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়তে না চাইলেও প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি ব্যবহারের সুযোগ রয়েছে।
ভ্যান্স বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলো অর্জন করবেন। এরপর তার প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন