প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু ঘটেছে। এর মধ্যে ঢাকা জেলায় তিনজনের মৃত্যু হয়েছে, এবং বাকি একজন মারা গেছে ময়মনসিংহে।
একই সময়ে, হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭ শিশু। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া চার শিশুর মধ্যে নিশ্চিতভাবে কোনো শিশুর মৃত্যু হামে আক্রান্ত হয়ে হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৯টি। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৮৩ শিশুর প্রাণহানি ঘটেছে।
এর আগে, গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়।
এছাড়া, হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা ছিল ১ হাজার ২৩১।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬০ হাজার ১৮৪ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন