প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বাংলাদেশ পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন, রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে, যা অভিবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসন খাতে টেকসই উন্নয়নে সংসদীয় ভূমিকা জোরদার করবে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এই ২২ সদস্যের ককাসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন ককাসের ঘোষণা করা হয়। এই ককাসে ১০ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ১২ সদস্যের সাধারণ সদস্য পরিষদ অন্তর্ভুক্ত রয়েছে। ককাসের সচিবালয়ের দায়িত্ব পালন করবে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
চারজন ভাইস চেয়ারপারসন হিসেবে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, সংরক্ষিত মহিলা আসন-২৯ এর সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন এবং সংরক্ষিত মহিলা আসন-৭ এর সংসদ সদস্য বিলকিস ইসলাম।
কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য মাহমুদা হাবিবা। ট্রেজারারের দায়িত্ব পালন করবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ চৌধুরী। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন দিনাজপুর-২ আসনের মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত মহিলা আসন-৩২ এর নাদিয়া পাঠান পাপন।
সাধারণ সদস্য পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সায়েদ উদ্দিন আহমেদ হানজালা, সংরক্ষিত মহিলা আসন-৩৩ এর শওকত আরা আক্তার ঊর্মি, বগুড়া-৩ আসনের মো. আব্দুল মহিত তালুকদার, সংরক্ষিত মহিলা আসন-৩৫ এর সালিনা সুলতানা, সংরক্ষিত মহিলা আসন-৩১ এর সানজিদা ইয়াসমিন, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান আলিম, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান খোকন, সিরাজগঞ্জ-৩ আসনের মো. আইনুল হক এবং কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসন-১৮ এর ফাহমিদা হক, সংরক্ষিত আসন-৩৫০ এর এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সংরক্ষিত মহিলা আসন-২৮ এর মমতাজ আলো।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ককাস বিদেশে বাংলাদেশি কর্মীদের অধিকার সুরক্ষা, রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসন সংশ্লিষ্ট আইন ও নীতি প্রণয়নে সংসদে কার্যকর ভূমিকা রাখবে। এটি বিএনপি, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপির সংসদ সদস্যদের অংশগ্রহণে একটি বহুদলীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন সৈয়দ সাইফুল হক।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত নাহিদা সোবহান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ডিপক এলমার, আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্ডে, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোন, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান এবং দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন