প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) প্রদান করেছে।
এ তথ্য বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে।
ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীর কাছে বাংলাদেশের এই সহায়তার বার্তা পৌঁছে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কাছে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।
চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি, নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের প্রদত্ত ১০ লাখ ডলারের অর্থ নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। এই অর্থ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে ব্যয় করা হবে।
এর আগে, গত ১ সেপ্টেম্বর ঢাকায় নেপাল দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন হুমায়ুন কবির। সেখানে তিনি ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।
এছাড়া, গত ২৭ আগস্ট নেপালে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় বাংলাদেশ জাতীয় সংসদেও একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন