প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বহুল আলোচিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মাত্র দুই ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে মোহাম্মদ গোলাম মোস্তফা এবং এক ভোটের ব্যবধানে সেক্রেটারি পদে নিলয় চক্রবর্তী বিজয়ী হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যানসহ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন আরও সাতজন।
শুক্রবার (৬ নভেম্বর) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৮ জন শিক্ষক-কর্মচারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার আহাম্মদ চেয়ার প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট। ফলে মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয় এ পদের জয়-পরাজয়।
ভাইস চেয়ারম্যান পদে আপেল প্রতীকে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশাররফ হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আশিক মাহমুদ বই প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট।
অন্যদিকে, সেক্রেটারি (সাধারণ সম্পাদক) পদে ফুটবল প্রতীকে ৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রতন খান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৭৩ ভোট। মাত্র এক ভোটের ব্যবধানে এ পদে জয়-পরাজয় নির্ধারিত হয়।
পরিচালক পদে নির্বাচিত ছয়জন
পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আরিফুজ্জামান। এ ছাড়া মলি রানী রায় ৭৭ ভোট, মোহাম্মদ ফারুক হোসেন ফকির ৭৬ ভোট, তানভীর আঞ্জুম ৭২ ভোট, মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার ৭১ ভোট এবং মো. মোস্তফা কামাল ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ‘রুপন, নিলয়, মোশাররফ পরিষদ’ এবং ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। পরিচালক পদে উভয় প্যানেল থেকে তিনজন করে মোট ছয়জন নির্বাচিত হয়েছেন।
আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা
শুক্রবার ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা। কমিটির সদস্য ও সহকারী পরিদর্শক মৃণাল কান্তি বণিক এবং সদস্য ও পরিদর্শক আল মামুনের যৌথ স্বাক্ষরিত ফলাফলপত্রে বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোট নিশ্চিত করা হয়।
ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান পরাজিত প্রার্থীরা। এতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র দেখা যায়।
উল্লেখ্য, এ নির্বাচনের মাধ্যমে পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন