প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নারী নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনজিএর সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।’ তাঁর বক্তব্যে বৈশ্বিক নেতৃত্বে নারী-পুরুষের অসম প্রতিনিধিত্বের বিষয়টিও উঠে আসে।
খলিলুর রহমান জানান, বর্তমানে বিশ্বের প্রতি সাতটি দেশের মধ্যে ছয়টি এখনও পুরুষ নেতৃত্বাধীন। একইভাবে ২০২৫ সালে অনুষ্ঠিত শান্তি আলোচনাগুলোতে মধ্যস্থতাকারী ও আলোচকদের মাত্র ৫ শতাংশ নারী ছিলেন। এসব তথ্য তুলে ধরে তিনি নারী নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এবারের ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এর মূল প্রতিপাদ্য ছিল—‘সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তুলতে আস্থা পুনর্গঠন ও পরিবর্তন মোকাবিলায় নারীর নেতৃত্ব।’ আয়োজনে নারীর পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা, লিঙ্গ-সংবেদনশীল নীতিনির্ধারণ ও অর্থায়ন এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে প্রতিবছর এই প্ল্যাটফর্মের আয়োজন করা হয়। নারী নেতাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নারীর নেতৃত্বকে আরও কার্যকর করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এবারের বৈঠকে ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নারীর পূর্ণ অংশগ্রহণ, নারীবান্ধব নীতিনির্ধারণ এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন