প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫৫টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয় এবং এর ফলে এসব মামলা করা হয়।
আজ সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, চারটি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি এবং ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১১টি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি এবং ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭০টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৫টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৪৪টি সিএনজিসহ এবং ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি এবং ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫০টি বাস, ১৪টি ট্রাক, ৫৩টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি এবং ২৯৩টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ১৩টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৫১টি সিএনজি এবং ২৫৯টি মোটরসাইকেলসহ মোট ৬১৫টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৫টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৪৬টি সিএনজি এবং ১২২টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, অভিযানের সময় মোট ৬১৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন