প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার জন্য এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাণ্ডারিয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী বিনয় পালের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এই অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয় এবং সেগুলো ধ্বংস করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্যও সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান জানিয়েছেন, জনস্বার্থে বাজারের মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন