প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণ-অভ্যুত্থান সফল করার পেছনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিলেন বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং নিহত-আহতদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকারি চাকরির তাড়না না থাকলেও শুধুমাত্র বিবেকের তাড়নাতেই জুলাই মাসে এগিয়ে এসেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইশরাক হোসেন আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই সাহসী ভূমিকা প্রমাণ করে, বাংলাদেশ একটি সাহসী জাতি, যাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদা রয়েছে।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, আগামী দিনে বাংলাদেশ কাউকে তাঁবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবেই এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন