প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যস্ফীতির চাপ কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সরাসরি পরিবহন ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়ছে।" বক্তারা আরও উল্লেখ করেন, ফলে মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে।
সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কারী নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, বাইতুল মাল সম্পাদক এমএইচ লোকমান এবং মাওলানা এ কে এম ছানাউল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন