প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই উদ্যোগ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে জ্বালানি সংকট মোকাবিলার লক্ষ্যে বাস্তবায়িত হবে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।
তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। এই কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, যুবকদের স্বাবলম্বী করতে বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে ঋণ কার্যক্রমকে সহজতর করা হবে।
এছাড়া, যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য আগামী চার বছরের কর্মপরিকল্পনা, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণে নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন