প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারীর শরীর নিয়ে সামাজিক সমালোচনা যেন থামার নামই নিচ্ছে না। যখন ওজন বেশি থাকে, তখন কটাক্ষ শুনতে হয়, আবার অতিরিক্ত রোগা হলে নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়। সম্প্রতি বলিউড অভিনেত্রী রাধিকা মদন শরীরের গড়ন নিয়ে এমনই একটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি পর্দার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর সময় বডি শেমিংয়ের শিকার হয়েছেন, সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন।
অভিনয়ের প্রয়োজনে রাধিকা মদন নিজের শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন। ‘পাটাখা’ সিনেমার জন্য তিনি প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন। পরে ‘শিদ্দাত’ ও ‘আংরেজি মিডিয়াম’-এর কাজের সময় তিনি ওজন কমানোর চেষ্টা করেন। আর তখন থেকেই শুরু হয় কটাক্ষ। মোটা হয়ে যাওয়ার কারণে, তাঁর চেহারায় কীভাবে নায়িকা হবেন, এমন মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে।
সমালোচনা থেকে মুক্তি পেতে রাধিকা ওজন কমানোর দিকে আরও মনোযোগী হন। একপর্যায়ে অতিরিক্ত ওজন কমাতে গিয়ে শারীরিকভাবে প্রভাবিত হন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কাজ থেকে বিরতি নিতে বাধ্য হন। কিন্তু ওজন কমিয়েও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি। যাঁরা একসময় তাঁকে মোটা বলে কটাক্ষ করেছিলেন, তাঁরাই পরে অতিরিক্ত রোগা হয়ে যাওয়ার কারণে প্রশ্ন তুলতে শুরু করেন।
একসময় রাধিকা উপলব্ধি করেন, অন্যদের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীরের ওপর চাপ নেওয়ার কোনো অর্থ নেই। কারণ, সমালোচনা করার অভ্যাস যাদের, তাঁদের সন্তুষ্ট করা কঠিন। এরপর থেকেই শারীরিক গড়নের চেয়ে সুস্থ থাকার ওপর গুরুত্ব দিতে শুরু করেন তিনি। নিজের শরীর নিয়ে অন্যদের মন্তব্যকে জীবনের নিয়ামক হতে না দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে, সম্প্রতি মা হওয়ার পর বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা দেখা গেছে। মাতৃত্ব থেকে অভিনয়, বিভিন্ন ক্ষেত্রে নারীর শরীর যেন অন্যদের বিচার করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে সৌন্দর্য কোনো নির্দিষ্ট ওজন কিংবা শারীরিক গড়নের মাপকাঠিতে সীমাবদ্ধ নয়। রাধিকা মদনের অভিজ্ঞতা যেন সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন