প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন মোড়ে লাইসেন্স ছাড়া মৎস্য ও পশু খাদ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সাউদপাড়া এবং চিরাং মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সাউদপাড়া মোড়ের মেসার্স সোহেল ট্রেডার্সের মালিক সোহেল মিয়া, হুমায়ুন ট্রেডার্সের মালিক হুমায়ুন কবীর এবং চিরাং মোড়ের নামবিহীন দোকানের মালিক হুমায়ুন মিয়াকে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় লাইসেন্স না থাকার কারণে ২০ ধারার আওতায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, কেন্দুয়া থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য ও পশু খাদ্য নিরাপদ রাখার জন্য সকল খাদ্য বিক্রেতাকে আইন অনুযায়ী লাইসেন্সের আওতায় আনা হবে। ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স গ্রহণ করে আইন মেনে মৎস্য ও পশু খাদ্য বিক্রির জন্য আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন