প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কন্নড় অভিনেত্রী রচিতারাম, যিনি ভক্তদের কাছে ‘ডিম্পল কুইন’ নামে পরিচিত, সম্প্রতি তাঁর জন্মদিন উপলক্ষে বেঙ্গালুরুর বাসভবনের বাইরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানে এক ভক্তের আচরণের কারণে তিনি হঠাৎ অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত শনিবার (৩ অক্টোবর) রচিতারামের জন্মদিন উদযাপন করা হয়। এই উপলক্ষে তাঁর বাড়ির বাইরে অনেক ভক্ত জড়ো হন। অভিনেত্রী একে একে তাঁদের সঙ্গে ছবি তোলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক পুরুষ ভক্ত সেলফি তোলার পর হঠাৎ করে রচিতারামের গাল টেনে ধরেন।
এই ঘটনায় রচিতারাম কিছু মুহূর্তের জন্য বিস্মিত হয়ে যান। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে হাসিমুখে অন্যান্য ভক্তদের সঙ্গে কথা বলতে থাকেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই অভিনেত্রীর পরিস্থিতি সামলে নেওয়ার প্রশংসা করেছেন। পাশাপাশি, তারকাদের সঙ্গে দেখা করার সময় ভক্তদের ব্যক্তিগত সীমারেখা মেনে চলার প্রয়োজনীয়তা নিয়েও মন্তব্য করেছেন অনেকে।
একজন মন্তব্য করেছেন, ‘এটি হয়রানি।’ অন্য একজন লিখেছেন, ‘তিনি হয়তো হাসছেন বা সাহসী থাকার চেষ্টা করছেন। কিন্তু ভেতরে ভেতরে তিনি মানসিকভাবে আঘাত পেয়ে থাকতে পারেন। ভক্তদের উচিত ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘পুরুষ বা নারী—অপরিচিত কাউকে অনুমতি ছাড়া স্পর্শ করা উচিত নয়। এটাই মৌলিক ভদ্রতা। যে মানুষটি আপনাকে চেনেনও না, তাঁকে স্পর্শ করার প্রয়োজন কী?’
অবশ্য, রচিতারামের আচরণের প্রশংসাও করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘তিনি পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছেন।’
কাজের দিক থেকে, সম্প্রতি রচিতারামের তামিল সিনেমায় অভিষেক হয়েছে। তিনি লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন। সিনেমাটিতে কল্যাণী চরিত্রে দেখা গেছে তাঁকে। ‘কুলি’ই রচিতারামের প্রথম তামিল সিনেমা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন