প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চীনা প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে।
বিশ্বখ্যাত অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ‘আলিবাবা’, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ‘বিওয়াইডি’ এবং সার্চ ইঞ্জিন ‘বাইডু’-সহ বেশ কয়েকটি বড় চীনা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক তালিকায় যুক্ত করেছে। এর ফলে, এই প্রতিষ্ঠানগুলো এখন থেকে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি পাবে না।
৮ জুন, সোমবার পেন্টাগন এই তালিকাটি হালনাগাদ করেছে। ২০২১ সালে মার্কিন কংগ্রেসের নির্দেশে এই তালিকার কাজ শুরু হয়। এর লক্ষ্য হলো সব চীনা সংস্থাকে চিহ্নিত করা, যারা সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক ও প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সাহায্য করছে।
গত বছর এই তালিকায় প্রায় ১৩০টি প্রতিষ্ঠান ছিল, কিন্তু এই বছরের তালিকা ১৮৮টিতে বৃদ্ধি পেয়েছে।
এই তালিকায় পূর্বে ছিল ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজেআই’। নতুন করে যুক্ত হয়েছে ‘ইউনিট্রি’ নামের একটি রোবটিক্স কোম্পানি, যাদের নাচতে পারা রোবট আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকা'স গট ট্যালেন্ট’-এ বেশ সাড়া ফেলেছিল।
পেন্টাগনের দাবি, আলিবাবা, বিওয়াইডি এবং বাইডুর মতো প্রতিষ্ঠানগুলো চীনের ‘শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’-এর সাথে যুক্ত থেকে দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করতেই কাজ করে।
এসব প্রতিষ্ঠান বেসামরিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করলেও, চীনা সামরিক বাহিনী তাদের উন্নত প্রযুক্তি ও দক্ষতা হাতিয়ে নিতে চেষ্টা করছে।
নতুন এই তালিকার পর মার্কিন আইনপ্রণেতারা দাবি তুলেছেন, তালিকায় থাকা যেসব চীনা কম্পানির শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন হয়, সেগুলোকে অবিলম্বে বাদ দিতে হবে এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান যেন তাদের সঙ্গে ব্যবসা না করে।
পেন্টাগনের এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন। চীন জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক সব আইন মেনে ব্যবসা করে।
অতএব, আমেরিকার উচিত এই অন্যায় তালিকা তৈরি বন্ধ করে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। নিষেধাজ্ঞা পাওয়া আলিবাবা, বিওয়াইডি বা বাইডুর পক্ষ থেকে তবে ওই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন