প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১১ জুন সোমবার বিকাল ৪টায় ৬নং ইন্দ্রনগর ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ৬নং ওয়ার্ড সদস্য মোঃআঃগফুর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ শামিম হোসেন, আব্দুল কাদের, আব্দুল মজিদ,ডাঃমহিব্বুল্লাহ,রমজান আলী শেখ, মাসুদুল হক,শওকাদ আলী, প্রভাষক মামুন বিল্লাহ, ইউনুস আলী শেখ, হায় বাত আলী শেখ, । সভায় সাংবাদিক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ ও ৬নং ওয়ার্ডের জনগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় জনসাধারণের প্রশ্নের জবাবের এক পর্যায় বলেন- মাদক একটি সমাজিক ব্যাধি,মাদকের ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই কঠোর হস্তে দমন করবে ইনশাল্লাহ।
আমি আজ থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন