প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শচীন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলি। দুইজন এক স্কুলে শিক্ষালাভ করেছেন এবং একসঙ্গে বেড়ে উঠেছেন। কিন্তু স্কুল জীবনে যদি কেউ প্রশ্ন করত, কে বেশি দক্ষ ক্রিকেটার, তাহলে শচীন নয়, বিনোদ কাম্বলির নামই আসত। কাম্বলির প্রতিভা শচীনের চেয়ে বেশি ছিল, এমন মন্তব্য করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
পরবর্তীতে শচীন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। অন্যদিকে বিনোদ কাম্বলি বর্তমানে বৃদ্ধাশ্রমে অবস্থান করছেন। কাম্বলির ঝরে পড়ার খবরটি অনেক আগেই জানা ছিল। তবে তিনি সম্প্রতি একটি ভিডিওবার্তার মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ভিডিওতে তিনি জানাচ্ছেন, বর্তমানে তিনি একটি বৃদ্ধাশ্রমে অবস্থান করছেন।
ভিডিওতে কাম্বলি বৃদ্ধাশ্রমের বর্ণনা দিচ্ছিলেন। তবে তার কথা বলার সময় স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে, তিনি কষ্ট পাচ্ছেন। এর মধ্যেই তিনি ওই কেন্দ্রের সুবিধা ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। কাম্বলি ভিডিওতে বলেন, "এই কেন্দ্রে থেকে আমার নিজের বাড়ির মতোই অনুভূত হচ্ছে।"
৫৪ বছর বয়সী কাম্বলির চেহারা দেখে মনে হচ্ছে তিনি ভালো মেজাজে আছেন। তবে সামাজিক মাধ্যমে অনেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি কাম্বলির স্বাস্থ্য সমস্যার খবর আসছে। তার বন্ধু এবং সাবেক ফার্স্ট ক্লাস আম্পায়ার মার্কাস কৌতো দাবি করেছেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে সাবেক এই ব্যাটসম্যানের স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে।
২০২৪ সালের ডিসেম্বরে গুরুতর মূত্রনালির সংক্রমণের কারণে কাম্বলি মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ বছরের শুরুতে টাইমস অব ইন্ডিয়াকে কৌতো বলেন, "প্রায় ১৮ মাস আগে থানেতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা রয়েছে। তার স্মৃতিশক্তি ভালো নয়। সে কিছু মনে রাখে, তারপর আবার ভুলে যায়। এটা সবই ওই জমাট বাঁধা রক্তের কারণে।"
তিনি আরও জানান, "কাম্বলি মদ্যপান ছেড়ে দিয়েছে, তবে মাঝে মাঝে ধূমপান করে। তার জন্য ধূমপান পুরোপুরি নিষেধ। কারণ এতে মস্তিষ্কে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।" এই তথ্য জানিয়েছেন খ্যাতনামা নিউরোসার্জন ডা. আদিল চাগলা, যিনি কাম্বলির চিকিৎসা তদারকি করছেন।
কিন্তু কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট এসব দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া টুডেকে হিউইট বলেন, "ঈশ্বরের কৃপায় বিনোদ ভালো আছে। কে তার স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, আমি জানি না।"
কাম্বলি একজন অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান ছিলেন। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স দেখে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক আশা ছিল। কিন্তু দুর্দান্ত শুরুর পরও তার ভারতীয় ক্যারিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তিনি মাত্র ১৭টি টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন