প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে একটি অজ্ঞাতপরিচয় নারীর (প্রায় ৫০ বছর) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তিনি মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন