প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে কাতারের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তার দেশ সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে নতুন একটি আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারিত্বের ঘোষণা দিতে প্রস্তুত।
তিনি উল্লেখ করেন, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনার অংশ হিসেবে খুব শিগগিরই এ অংশীদারিত্বের ঘোষণা হবে।
উপপ্রধানমন্ত্রী আল-থানি বলেন, কাতার সম্প্রতি তার প্রতিরক্ষা সক্ষমতার একটি পর্যালোচনা করেছে। এই পর্যালোচনায় আকাশ প্রতিরক্ষা, ড্রোন হামলা মোকাবিলা, সাইবার নিরাপত্তা এবং পানির নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
আল-থানি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌলিক বিষয়গুলোতে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে।” তবে তিনি উল্লেখ করেন, “প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে।”
কাতারের উপপ্রধানমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা উপসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করেছে। তার মতে, চলমান সংঘাতের সময় যৌথ অভিজ্ঞতা ও কয়েক দশকের সামরিক বিনিয়োগের ফলে ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন