প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তিন এসআইকে পুলিশ লাইনে ক্লোজ করার পর,
থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিনকেও ঢাকা জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনের সঙ্গে পৌরসভা এলাকার রাজাসন মহল্লার মাদক সম্রাট শামীম,
বেদে পল্লীর একাধিক মাদক ব্যবসায়ী ও দেওগা গ্রামের মাদক কারবারিদের সাথে সুসম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সম্প্রতি ইয়াবা উদ্ধার ও বিক্রয়ের কেলেঙ্কারি ফাঁসসহ মাদককাণ্ডে জড়িত থাকার খবর,
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তে উঠে আসায়,
জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন জানান, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই
পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনকে বদলি করা হয়েছে। তবে, তার বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার
কোনো প্রমাণ পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন