প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় জাকার্তা সহ পাঁচটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে শত শত ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।দেশটির ভূতত্ত্ব সংস্থার তথ্য অনুযায়ী, ব্রিটিশ গণমাধ্যম
জানায়, শনিবারের অগ্ন্যুৎপাতে লাভার নির্গমন ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ আগ্নেয়গিরি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে শোনা গেছে। এর প্রভাবে কিছু এলাকায় স্কুলের কার্যক্রম এবং মাছ ধরার কার্যক্রমও ব্যাহত হয়েছে। রবিবার আরও দুটি অগ্ন্যুৎপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
জাকার্তার নিকটবর্তী সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় আগ্নেয় ছাই শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করে। একাধিক দফায় বন্ধের সময়সীমা বাড়ানো হয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার দুপুর সাড়ে ১টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা ছিল। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা আংকাসা পুরার মতে, এতে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ৩০১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, ২২ হাজারের বেশি যাত্রী এবং ২০৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিঙ্গাপুরগামী এবং সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দোহা, সিডনি এবং কুয়ালালামপুরের আন্তর্জাতিক রুটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালিগামী অন্তত ১৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে, সিঙ্গাপুর এয়ারলাইনস রবিবারের বাকি সময়ের জন্য জাকার্তাগামী এবং জাকার্তা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার কোয়ান্টাসও জাকার্তাগামী এবং জাকার্তা থেকে আসা কয়েকটি ফ্লাইট বাতিলসহ তাদের বেশ কিছু পরিষেবায় বিঘ্ন ঘটার কথা জানিয়েছে।
সর্বশেষ পরীক্ষায় সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। আবহাওয়া সংস্থা বিএমকেজির তথ্য অনুযায়ী, জাভা অংশে ছাই প্রায় ৬ হাজার মিটার এবং সুমাত্রা ও জাভার বানতেন প্রদেশের কিছু এলাকায় তা ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন