প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের দুই ঘণ্টা পর পোশাকশ্রমিকেরা সেখান থেকে সরে গেছেন। শ্রমিকেরা সড়ক ছেড়ে দেওয়ার ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তারা মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে পোশাকশ্রমিকেরা সড়ক ছাড়েন।
এর আগে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন। তবে কোন কোন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
পুলিশের তথ্য অনুযায়ী, সকালে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বরে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ‘ফার্মগেট থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত তীব্র যানজট লেগে রয়েছে। গোলচত্বর এলাকায় যান চলাচল সীমিত রাখায় যানজট আরও বেড়েছে।’ এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন