প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাদি জোবেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ গ্রাম আউলিয়াপুরে, তার নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে জোবেদা খাতুনের বয়স ছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানাচ্ছে, তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। জোবেদা খাতুন ছিলেন আউলিয়াপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম দানেশ আলী তালুকদারের স্ত্রী।
শনিবার বাদ জোহর আউলিয়াপুর গ্রামের একটি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দাদির অসুস্থতার খবর পেয়ে শুক্রবার বিকেলে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তার গ্রামের বাড়িতে আসেন। দাদির মৃত্যুর সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।
দাদির মৃত্যুতে মিরাজ ও তার পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে মেহেদী হাসান মিরাজ তার গ্রামের বাড়িতেই অবস্থান করছেন। দাদির জন্য দোয়া-মোনাজাত শেষে তিনি ঢাকায় ফিরবেন, এমনটাই জানিয়েছেন পারিবারিক সূত্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন