প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
আজ দুপুরে সচিবালয়ে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হাতে, কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন।
এ অনুদানটি আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩ তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রদান করা হয়।
অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি (সেবা) আহম্মদ মুঈদ।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডটি বিশ্বের স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মেধার বিকাশে এমন সহায়তা জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন