প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যার মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় জনগণ।
রবিবার (২৫ অক্টোবর) সকালে কলেজ ছাত্র রোহান হত্যার বিচার দাবি করে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, গাজী আহসান হাবীব, নিহত রোহানের বাবা ফরহাদ হোসেন চৌধুরী, চৌধুরী আহসানুল করিম হিটু, এ্যাডভোকেট এম এ খালেদ পাভেল, যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, মোস্তাফিজুর রহমান লিখন এবং আব্দুল মালেক খান বক্তৃতা করেন।
বক্তারা বলেন, পূর্ব শত্রুতার কারণে বিদেশে বসে পরিকল্পনা করে অর্থের বিনিময়ে কলেজ ছাত্র রোহানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার মূল মাস্টারমাইন্ডসহ সকল আসামীকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। পরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী, বিএনপি নেতা এবং নিহত রোহানের স্বজনেরা।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কলেজ ছাত্র রোহান। পরের দিন ৬ অক্টোবর পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়। ৮ অক্টোবর বিকেলে নিকটবর্তী একটি মেহগনি বাগানে পেট কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা একটি মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন