প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি) জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি এবং গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে।
বুধবার, রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।
ইন্তেখাব চৌধুরী উল্লেখ করেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী গোপালগঞ্জ এবং এর আশপাশের এলাকায় নিয়োজিত রয়েছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত রয়েছে। একটি হচ্ছে এসআরবির ৬ এবং অপরটি হচ্ছে এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে একটি কম্পোজিট ফোর্স নিয়োজিত রয়েছে।
তিনি আরও বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।
এসআরবি মুখপাত্র জানান, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জে নয়, সারা দেশে। আমরা চেষ্টা করবো যাতে যেকোনো ধরনের হানাহানি, বাসে অগ্নিসংযোগ বা ককটেলবাজি ইত্যাদি নিবারণ করা যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন