প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান কুয়েতের বিদ্যুৎ ও পানি অবকাঠামোর ওপর আবারো হামলা চালিয়েছে। দেশটির বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটি টানা চতুর্থ দিনের মতো এ ধরনের হামলা বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। হামলার কারণে একাধিক স্থাপনায় আগুনে কবলিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ বর্তমানে চলছে এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোকে দ্রুত সচল করার উদ্দেশ্যে মেরামতের কার্যক্রম শুরু করা হয়েছে।
কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন