প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের রাউন্ড অব থার্টি ম্যাচে ইংল্যান্ড রাতে ডিআর কঙ্গোর মুখোমুখি হতে যাচ্ছে। মাঠে নামার আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল খেলোয়াড় ও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
এই নকআউট পর্বের ম্যাচটি আটলান্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষের রক্ষণাত্মক ও আঁটসাঁট কৌশলের বিরুদ্ধে নিজেদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন এই ইংলিশ কোচ।
ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টুখেল স্পষ্টভাবে বলেছেন, ‘প্রতিপক্ষ যদি শুরুর দিকে কঠোর রক্ষণভাগ তৈরি করে ইংল্যান্ডের আক্রমণ রুখে দেয়। তবুও খেলোয়াড়দের নিজেদের শক্তি বা পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করা বা আতঙ্কিত হওয়া যাবে না।’
ঘানা এবং পানামার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর অভিজ্ঞতা টেনে তিনি জানিয়েছেন, কঙ্গোর বিপক্ষেও সেরকম একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে হবে।
কঙ্গো সাধারণত ৫-৩-২ ফর্মেশনে অত্যন্ত কম্প্যাক্ট এবং শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্সিভ ব্লক তৈরি করে খেলে। তারা কাউন্টার-অ্যাটাকের ক্ষেত্রে বেশ বিপজ্জনক হতে পারে। টুখেল আরো বলেন, ‘কঙ্গো গ্রুপ পর্বে পর্তুগাল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলের অবস্থা নাস্তানাবুদ করে ছেড়েছে। তাই কোনোভাবেই এই দলের বিরুদ্ধে হালকাভাবে নেওয়া যাবে না।’
কাগজে-কলমে ইংল্যান্ডই এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবে স্বীকৃত হলেও ইংলিশ কোচ বলেন, ‘নকআউট ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। ব্যাক-টু-ব্যাক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট ইংল্যান্ডের লক্ষ্য কেবল এই রাউন্ড পার হওয়া নয়।’
বরং তাদের লক্ষ্য ট্রফি জয় করা; তবে তার জন্য প্রতিটি বাধা ধাপে ধাপে পার হতে হবে বলেও যোগ করেন তিনি।
রাউন্ড থার্টি টুর ম্যাচটি জিতলে পরবর্তী রাউন্ডে মেক্সিকোর মুখোমুখি হতে হবে থ্রি লায়নসদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন