প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর দেশটির তরুণদের নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, ভারতের আগামী দিনের সবচেয়ে বড় শক্তি নতুন প্রজন্ম।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্তিক লেখেন, 'দিন শেষে আমরা সবাই একটি ভালো ভারতের জন্য কাজ করছি। নতুন প্রজন্মের স্পষ্ট দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহযোগিতা আর নিরলস প্রচেষ্টা আমাকে সত্যিই মুগ্ধ করে। ভবিষ্যৎ উজ্জ্বল। পরবর্তী প্রজন্মই আমাদের নতুন উচ্চতায় নিয়ে যাবে। জয় হিন্দ।'
এবং পোস্টটির ক্যাপশনে তিনি আরও উল্লিখিত করেন, 'আগামী এক দশক ভারতের।' কার্তিকের পোস্টটি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কিছুক্ষণ পর আসে। নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীরা এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছিল।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শুরু হওয়া আন্দোলনে পরে অন্যান্য বিরোধী দল ও নানা শ্রেণি-পেশার মানুষও সমর্থন জানিয়েছেন।
ক্রমবর্ধমান আন্দোলনের চাপের মুখে শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টর কার্তিক অবশ্য নিজের পোস্টে আন্দোলন বা ধর্মেন্দ্র প্রধানের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর তরুণদের নিয়ে তার আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার জন্ম দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন